1. 3rk_e0e538db7103@3rkshell.invalid : 3rk_e0e538db7103 :
  2. admin@inathganjbarta.com : inathganjbarta :
  3. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  4. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  5. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  6. testadmin@test.invalid : Test Admin :
  7. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  8. wp_admin_b307db@local.host : wp_admin_b307db :
  9. icomsium0@gmail.com : wp_service_286569 :
  10. icomsium190@gmail.com : wp_service_2d83db :
  11. wp_service_489f97@service.localhost : wp_service_489f97 :
  12. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  13. wrtcloud10@gmail.com : wp_service_6e585d :
  14. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

নবীগঞ্জে অবৈধ মাটি কাটায় এক ব্যাক্তিকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

  • আপডেটের সময়: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১১৪ ভিউ

স্টাফ রিপোর্টারঃ ‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সরকারি অনুমতি ছাড়া কৃষিজমি থেকে মাটি কাটা ও জমির শ্রেণি পরিবর্তনের দায়ে মোবাইল কোর্টে এক ব্যক্তিকে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, দক্ষিণ উমরপুর মৌজার পুরানগাঁও গ্রামের (রাংগাহাটি, খাগাউড়া) আরব আলী মিয়া পুত্র আশিকুর রহমানকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭ক ধারায় দুই লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।

‎নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম বলেন, “কৃষিজমি দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। অনুমতি ছাড়া কৃষিজমি থেকে মাটি কাটা ও জমির শ্রেণি পরিবর্তন পরিবেশ ও কৃষির জন্য ক্ষতিকর। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিত চলবে। কাউকে ছাড় দেওয়া হবে না।”

‎উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) অভিযানের সময় অবৈধভাবে কাটা মাটি জব্দ করা হয়। পরে রোববার (২১ ডিসেম্বর) মোবাইল কোর্ট বসিয়ে অভিযুক্তকে জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা আদায় করা হয়েছে। প্রত্যয় হাশেম আরও বলেন, “কৃষিজমি সুরক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com