1. 3rk_e0e538db7103@3rkshell.invalid : 3rk_e0e538db7103 :
  2. admin@inathganjbarta.com : inathganjbarta :
  3. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  4. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  5. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  6. testadmin@test.invalid : Test Admin :
  7. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  8. wp_admin_b307db@local.host : wp_admin_b307db :
  9. icomsium0@gmail.com : wp_service_286569 :
  10. icomsium190@gmail.com : wp_service_2d83db :
  11. wp_service_489f97@service.localhost : wp_service_489f97 :
  12. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  13. wrtcloud10@gmail.com : wp_service_6e585d :
  14. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

নবীগঞ্জে কৃষিজমি থেকে মাটি কাটায় ৭৫ হাজার টাকা জরিমানা

  • আপডেটের সময়: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ২০১ ভিউ

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলায় অনুমতি ছাড়া কৃষিজমি থেকে মাটি কাটা ও জমির শ্রেণি পরিবর্তনের দায়ে ভ্রাম্যমাণ আদালত ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন।

গতকাল সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে নবীগঞ্জ উপজেলার ২নং ছোট ভাকৈর ইউনিয়নের বাদেভাকৈর মৌজার ছোট ভাকৈর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম।

অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৭(ক) ধারায় কাজীরবাজার গ্রামের নুরুল মিয়ার পুত্র সেলিম মিয়াকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযুক্ত ব্যক্তি কোনো প্রকার সরকারি অনুমতি ছাড়াই কৃষিজমি থেকে মাটি কেটে জমির শ্রেণি পরিবর্তন করছিলেন বলে ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম বলেন, “পরিবেশ রক্ষা ও কৃষিজমি সুরক্ষায় অবৈধভাবে মাটি কাটা ও জমির শ্রেণি পরিবর্তনের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। আগামী দিনগুলোতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com