1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

কৃষি জমি রক্ষায় নবীগঞ্জে অভিযান, অবৈধ মাটি কাটায় জরিমানা

  • আপডেটের সময়: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১১৭ ভিউ
Oplus_131072

নবীগঞ্জ প্রতিনিধি।। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় কোনো প্রকার অনুমতি ছাড়া উর্বর কৃষি জমি থেকে মাটি কাটা ও জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগে একজনকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার ফার্মবাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় দেখা যায়, উর্বর ধানী কৃষি জমি এক্সেভেটর দিয়ে কেটে মাটি অপসারণ করা হচ্ছে। সকাল আনুমানিক ৯টার দিকে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭(ক) ধারায় বাগাউরা মৌজার হরিনগর গ্রামের শুক্কুর শাহ ফকির এর ছেলে জামাল শাহ কে দোষী সাব্যস্ত করে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

অভিযানকালে মাটি বোঝাই দুটি ট্রাক্টর জব্দ করা হয়। পরে জব্দকৃত মাটি নবীগঞ্জ পৌরসভার কাছে হস্তান্তর করা হয়েছে, যা উন্নয়নমূলক কাজে ব্যবহার করা হবে বলে জানান সংশ্লিষ্টরা।

 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম। তিনি জানান, কৃষি জমি রক্ষা ও অবৈধ মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

 

দৈনিক ইনাতগঞ্জ বার্তা/ ইকবাল 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com