সিলেট প্রতিনিধি:সিলেটের জৈন্তাপুরে বিশেষ অভিযান চালিয়ে ১৫২ পিস ইয়াবাসহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, সোমবার (২২ ডিসেম্বর) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রাজন চন্দ্র দেবের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার ৪নং দরবস্ত ইউনিয়নের দরবস্ত বাজারে অবস্থিত হাজী মহসিন কমপ্লেক্সের নিচতলার পশ্চিম পাশের ২ নম্বর দোকানে অভিযান পরিচালনা করে।এ সময় সেখান থেকে ১৫২ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-জৈন্তাপুর উপজেলার ফান্দু গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে আব্দুল জব্বার (২৮), রামপ্রসাদ গ্রামের মৃত কয়ছলের ছেলে জিসান (২০) এবং গোয়াইনঘাট উপজেলার লাউবিল জুলাই গ্রামের আব্দুল মোছাব্বিরের ছেলে মারুফ আহমদ (২৬)।
বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান,এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply