1. 3rk_e0e538db7103@3rkshell.invalid : 3rk_e0e538db7103 :
  2. admin@inathganjbarta.com : inathganjbarta :
  3. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  4. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  5. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  6. testadmin@test.invalid : Test Admin :
  7. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  8. wp_admin_b307db@local.host : wp_admin_b307db :
  9. icomsium0@gmail.com : wp_service_286569 :
  10. icomsium190@gmail.com : wp_service_2d83db :
  11. wp_service_489f97@service.localhost : wp_service_489f97 :
  12. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  13. wrtcloud10@gmail.com : wp_service_6e585d :
  14. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

আজমিরীগঞ্জে নিখোঁজের দুই দিনে যুবকের মরদেহ উদ্ধার

  • আপডেটের সময়: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৯৭ ভিউ

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥  আজমিরীগঞ্জে নিখোঁজের দুই দিনের মাথায় পুকুর থেকে কামদেব দাস (১৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকাল আনুমানিক সাড়ে তিনটার দিকে উপজেলার বদলপুর ইউনিয়নের দীঘলবাগ এলাকার সুকুমার দাসের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কামদেব দাস আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়নের বদলপুর স্কুল হাটী গ্রামের অশ্বিনী দাসের পুত্র। তার মৃত্যু নিয়ে নানা প্রধ্ন দেখা দিয়েছে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে স্থানীয় কয়েকজন পুকুরে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত কামদেব দাসের বড় ভাই যুবরাজ দাস বলেন, একই এলাকার জনৈক মেয়ের সাথে কামদেবের প্রেমের সম্পর্ক ছিলো। বিষয়টি নিয়ে গত রবিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় দুই পরিবারের লোকজনের মধ্যে ঝামেলা বাঁধে। এরপর রবিবার রাত থেকেই নিখোঁজ ছিলো কামদেব দাস।

তিনি আরো জানান, আমরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাইনি এবং তার ব্যবহৃত মুটোফোন নাম্বারটি বন্ধ পাস্থানীয় ইউপি সদস্য শ্যামল দাস বলেন, গতকাল মঙ্গলবার দুপুরে স্থানীয় কয়েকজন দীঘলবাগ এলাকার সুকুমার দাসের পুকুরে মরদেহটি দেখতে পায়। পরে বিষয়টি থানায় অবগত করা হলে পুলিশ ঘটনাস্থলে আসেন। শুনেছি তার একই এলাকার একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্ক নিয়ে কি ঝামেলা ছিল।

আজমিরীগঞ্জ থানার ওসি (তদন্ত) বিশ্বজিৎ পাল বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। নিহতের পরিবারের সাথে আমাদের কথা হয়েছে। এ বিষয়ে আমাদের তদন্ত অব্যাহত রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com