চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রনি মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে চুনারুঘাট সড়কের দুর্গাপুর–চানভাঙ্গা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত রনি মিয়া চুনারুঘাট উপজেলার বালিয়াড়ি (দাসপাড়া) গ্রামের আব্দুল মোতালিব মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় , বৃহস্পতিবার রাতে রনি মিয়া একটি মোটরসাইকেলে করে চুনারুঘাট নতুন ব্রিজ এলাকা থেকে চুনারুঘাটের দিকে যাচ্ছিলেন।পথিমধ্যে দুর্গাপুর–চানভাঙ্গা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।সংঘর্ষের তীব্রতায় রনি মিয়া গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং পরবর্তী আইনানুগ প্রক্রিয়া শুরু করে।
বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।
Leave a Reply