মাধবপুর প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুর উপজেলায় নিজ বসতঘরের তীরের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মনছুরা বেগম (২০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলার শাহপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মনছুরা বেগম মাধবপুর উপজেলার শাহপুর গ্রামের আলামিন মিয়ার স্ত্রী।
জানা যায়, রোববার সকালে পরিবারের সদস্যরা ঘরের তীরে মনছুরার ঝুলন্ত মরদেহ দেখতে পান।পরে স্থানীয়দের সহায়তায় বিষয়টি মাধবপুর থানা পুলিশকে জানানো হয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব মোর্শেদ খান জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply