1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
নবীগঞ্জ শহরে রাস্তায় মালামাল রাখায় ৫ ব্যবসায়ীকে জরিমানা - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :

নবীগঞ্জ শহরে রাস্তায় মালামাল রাখায় ৫ ব্যবসায়ীকে জরিমানা

  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ২৫৫ ভিউ
Oplus_131072

স্টাফ রিপোর্টার॥ নবীগঞ্জ বাজারে ফুটপাত দখলমুক্ত করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুর ১টায় সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে রাস্তা ও রাস্তার ফুটপাতের উপর অনুমোদন ব্যতীত দোকানের জিনিসপত্র রেখে অবৈধভাবে দখল করে রাখার অভিযোগে ৫ জন ব্যবসায়ীকে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ১০৮(৭) ধারায় সর্বমোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে নবীগঞ্জ বাজারের রাস্তা ও রাস্তা সংলগ্ন ফুটপাত দখলমুক্ত রাখতে ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অবৈধ দখল না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। এ সময় নবীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের ফুটপাত দখলমুক্ত করার কাজে পৌরসভা উন্নয়ন কমিটির সদস্যবৃন্দ সহযোগিতা করেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে এবং বাজার এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

 

দৈনিক ইনাতগঞ্জ বার্তা/ ইকবাল 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com