স্টাফ রিপোর্টারঃ গতকাল বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হবিগঞ্জ সদর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আশিক মিয়া বানিয়াচং থানার হিয়ালা এলাকার শের আলীর ছেলে। সে বানিয়াচং থানায় গত ১৮ ডিসেম্বর দায়ের করা একটি ধর্ষণ মামলার (মামলা নং-২০) এজাহারভুক্ত আসামি। র্যাব জানায়, আশিক মিয়া স্থানীয় একটি মক্তবে আরবি শিক্ষকতা করতেন। সেই সুবাদে গত ১৫ ডিসেম্বর রাত আনুমানিক ৯টার দিকে শিশুটিকে তার ঘরে পানি নিয়ে যেতে বলেন। শিশুটি পানি নিয়ে গেলে আরও একজন তার হবিগঞ্জে শিশুকে ধর্ষণের অভিযোগে আশিক মিয়া (২০) নামে মক্তবের এক আরবি শিক্ষককে গ্রেপ্তার করেছে র্যাব-৯।হবিগঞ্জে শিশুকে ধর্ষণের অভিযোগে আশিক মিয়া (২০) নামে মক্তবের এক আরবি শিক্ষককে গ্রেপ্তার করেছে র্যাব-৯।হাত ও মুখ চেপে ধরে এবং অপরজন গামছা দিয়ে মুখ বেঁধে ফেলে। এ সময় আশিক মিয়া শিশুটিকে ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে। এক পর্যায়ে শিশুটির মুখ থেকে গামছা সরে গেলে তার চিৎকারে পরিবারের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় অভিযুক্ত আশিক মিয়া ও তার সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। র্যাব আরও জানায়, ঘটনার পর শিশুটির পরিবার মামলা করতে চাইলে অভিযুক্তরা তাদের প্রাণনাশের হুমকি দেয়। এতে পরিবারটি আতঙ্কিত হয়ে প্রথমে মামলা করতে বিরত থাকে। পরবর্তীতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে বানিয়াচং থানায় মামলা দায়ের করা হয়। এরপর র্যাব ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে। র্যাব-৯ এর গণমাধ্যম কর্মকর্তা কে এম শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আশিক মিয়াকে বানিয়াচং থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply