1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
মাধবপুরে ১৮ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :

মাধবপুরে ১৮ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

  • আপডেটের সময়: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ২২৭ ভিউ

মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১৮ লাখ টাকা মূল্যের ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি জানায়, শনিবার (৩ জানুয়ারী) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল সীমান্ত থেকে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চুনারুঘাট–সাতছড়ি সড়কের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের তেলিয়াপাড়া এলাকায় কৌশলগতভাবে অবস্থান নেয়।রাত আনুমানিক ৩টার দিকে একটি বালুভর্তি ট্রাক সন্দেহজনকভাবে আসতে দেখা গেলে বিজিবির সদস্যরা ট্রাকটি থামিয়ে তল্লাশি চালান।তল্লাশিকালে বালুর নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়।জব্দকৃত ভারতীয় জিরার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ লাখ টাকা।

বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, জব্দকৃত চোরাচালানি পণ্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।একই সঙ্গে চোরাচালানে জড়িত চক্রকে শনাক্ত ও গ্রেফতারের জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com