মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)।
বিজিবি জানায়, রোববার (৪ জানুয়ারী) বিকেল পৌনে ৪টার দিকে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধীনস্থ হরষপুর বিওপির একটি টহলদল সীমান্ত পিলার-২০০০/এমপি থেকে ২০০ গজ ভিতরে মাধবপুর উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে।অভিযানকালে পরিত্যক্ত অবস্থায় ৫০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭৫ হাজার টাকা।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, জব্দকৃত গাঁজার বিষয়ে হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে অবহিত করা হয়েছে।আইনানুগ প্রক্রিয়া শেষে গাঁজা ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরো বলেন,সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
Leave a Reply