মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, রোববার (৪ জানুয়ারী) সকালে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল সীমান্ত হতে আনুমানিক ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগতভাবে অবস্থান নিয়ে আত্মগোপন করে থাকে।পরবর্তীতে ১টি বালুভর্তি ট্রাক আসতে দেখে সংকেত দিয়ে থামানো হয়। তল্লাশি করে বালুভর্তি ট্রাকের মধ্যে অভিনব কায়দায় লুকানো অবস্থায় পরিবহনকালে ভারতীয় বিপুল পরিমাণ জিরা জব্দ করা হয়।যার সিজার মূল্য আনুমানিক ২৪ লাখ ৭৫ হাজার টাকা।
বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, জব্দকৃত পণ্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।একই সঙ্গে চোরাচালানে জড়িত চক্রকে শনাক্ত ও গ্রেফতার করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে।
Leave a Reply