1. 3rk_e0e538db7103@3rkshell.invalid : 3rk_e0e538db7103 :
  2. admin@inathganjbarta.com : inathganjbarta :
  3. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  4. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  5. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  6. testadmin@test.invalid : Test Admin :
  7. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  8. wp_admin_b307db@local.host : wp_admin_b307db :
  9. icomsium0@gmail.com : wp_service_286569 :
  10. icomsium190@gmail.com : wp_service_2d83db :
  11. wp_service_489f97@service.localhost : wp_service_489f97 :
  12. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  13. wrtcloud10@gmail.com : wp_service_6e585d :
  14. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

সিলেটে বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার ভারতীয় মদসহ অবৈধ মালামাল জব্দ

  • আপডেটের সময়: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১৬৫ ভিউ

সিলেট প্রতিনিধি:সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অভিযানে সিলেট জেলার জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় প্রায় ১৪ লক্ষ টাকা মূল্যের ভারতীয় মদসহ বিভিন্ন প্রকার চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৩ই জানুয়ারী) গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধীনস্থ সুরাইঘাট বিওপির পৃথক পৃথক বিশেষ আভিযানিক টহল দল কানাইঘাট উপজেলার সীমান্তের শূন্য লাইনের নিকট বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে।অভিযানে মালিকবিহীন অবস্থায় ২৫৭ কেজি ভারতীয় জিরা, ১৫০ কেজি চিনি, ৬৭২০ প্যাকেট পাতার বিড়ি, ১৩৬ কেজি চা পাতা এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।এসব মালামালের সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৭ লক্ষ ৭৯ হাজার ৯০০ টাকা।

এছাড়াও মঙ্গলবার (১৩ জানুয়ারী) ও বুধবার (১৪ জানুয়ারী) জৈন্তাপুর, লালাখাল,লোভাছড়া ও সোনারখেওর বিওপির পৃথক টহল দল জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৪৫ বোতল ভারতীয় মদ, ৪৫০ কেজি চা পাতা, ২৫০ কেজি চিনি, একটি গরু এবং ২৮৫ বিড়া পান আটক করে।এসব মালামালের সিজার মূল্য ধরা হয়েছে ৬ লক্ষ ৬ হাজার টাকা।

বিজিবি জানিয়েছে,সব মিলিয়ে দুটি অভিযানে জব্দকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ১৩ লক্ষ ৮৫ হাজার ৯০০ টাকা।

এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জুবায়ের আনোয়ার জানান, জব্দকৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এবং অন্যান্য চোরাচালানি মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।দেশের সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com