1. 3rk_e0e538db7103@3rkshell.invalid : 3rk_e0e538db7103 :
  2. admin@inathganjbarta.com : inathganjbarta :
  3. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  4. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  5. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  6. testadmin@test.invalid : Test Admin :
  7. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  8. wp_admin_b307db@local.host : wp_admin_b307db :
  9. icomsium0@gmail.com : wp_service_286569 :
  10. icomsium190@gmail.com : wp_service_2d83db :
  11. wp_service_489f97@service.localhost : wp_service_489f97 :
  12. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  13. wrtcloud10@gmail.com : wp_service_6e585d :
  14. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

হবিগঞ্জে বিজিবির অভিযানে ভারতীয় কসমেটিকস ও গাঁজা জব্দ

  • আপডেটের সময়: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ১৭৪ ভিউ

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)–এর পৃথক অভিযানে ধানের তুষের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা প্রায় ৬২ লাখ টাকা মূল্যের বিভিন্ন প্রকার ভারতীয় কসমেটিকস ও গাঁজা জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল মাধবপুর উপজেলার ঢাকা–সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অবস্থান নেয়। সন্ধ্যা ৬টার দিকে একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হলে ট্রাকের ভেতরে ধানের তুষভর্তি বস্তার নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস উদ্ধার করা হয়।

এদিকে একই দিন রাতে চুনারুঘাট উপজেলার হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর চিমটিবিল বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খাসপাড়া রাবার বাগান এলাকায় অভিযান চালিয়ে ঝোপঝাড়ের মধ্যে লুকানো অবস্থায় মালিকবিহীন ২০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে।

বিজিবি জানিয়েছেন,জব্দকৃত ভারতীয় কসমেটিকস ও গাঁজার আনুমানিক বাজার মূল্য ৬২ লাখ টাকা।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান,উদ্ধারকৃত মাদক ও চোরাচালানি পণ্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।একই সঙ্গে চোরাচালানে জড়িত চক্রকে শনাক্ত ও গ্রেফতার করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com