1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
আজ সিলেটের সড়কে দূর্ঘটনায় নিহত ৩ - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :

আজ সিলেটের সড়কে দূর্ঘটনায় নিহত ৩

  • আপডেটের সময়: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৯২ ভিউ

ইনাতগঞ্জ বার্তা ডেস্কঃ সিলেটের ওসমানীনগরে দুটি বাস ও সুনামগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৭ জন। শনিবার (১৭ জানুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে সিলেটের ওসমানীনগরে ও সকাল ৭টায় সুনামগঞ্জের ছাতক উপজেলায় পৃথক এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন-শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার দশাই হাওলাদার গ্রামের বাসিন্দা এম. মজিবর রহমান (৫৫), সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউপির কাপনখালপার গ্রামের বাসিন্দা বকুল রবিদাস (২৬)। সুনামগঞ্জে নিহত বাসচালকের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। আহতদের মধ্যে- সিলেটের জালালাবাদ থানার রবি মিয়ার ছেলে মুশাহিদ (৩৫), সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার আলামিন (৩৪), নরসিংদীর বেলাব থানার ফারুক (৩৮), একই এলাকার মেহেদী হাসান। তাৎক্ষণিকভাবে বাকি আহতদের পরিচয় জানা যায়নি। ওসমানীনগর প্রতিনিধি জানান, ওসমানীনগরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার (১৭ জানুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে ওসমানীনগর উপজেলার দয়ামীরে সিলেট-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- এম. মজিবর রহমান (৫৫) ও বকুল রবিদাস (২৬)। নিহত মজিবর রহমান শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার দশাই হাওলাদার গ্রামের বাসিন্দা ও নিহত বকুল রবিদাস সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউপির কাপনখালপার গ্রামের বাসিন্দা। এ ঘটনায় উভয় বাসের অন্তত ১২জন আহত হয়েছেন। আহতরা হলেন- সিলেটের জালালাবাদ থানার রবি মিয়ার ছেলে মুশাহিদ(৩৫), সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার আলামিন (৩৪), নরসিংদীর বেলাব থানার ফারুক (৩৮), একই এলাকার মেহেদী হাসানসহ অজ্ঞাতনামা আরো ৮জন।বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল হাসান ভুঁইয়া। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা এনা পরিবহনের একটি দ্রুতগামী বাস ভোর সাড়ে ৬টার দিকে দয়ামীর মাদরাসার সামনে আসলে সিলেট থেকে যাওয়া শ্যামলী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় এনা বাসের পেছনে থাকা আরেকটি বাসও সংঘর্ষের কবলে পড়ে। খবর পেয়ে ওসমানীনগরের তাজপুর ফায়ার সার্ভিস, থানা ও হাইওয়ে পুলিশ এসে হতাহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

এদিকে, সুনামগঞ্জ প্রতিনিধি জানান, সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী এনা পরিবহনের সাথে একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বাস চালকসহ পাঁচ জন আহত হয়েছেন।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৭টায় সড়কের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জের ভুইগাঁও এই দুর্ঘটনা ঘটে। জকলস হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন চৌধুরী জানান, সকালে ঢাকা থেকে যাত্রী নিয়ে সুনামগঞ্জ যাচ্ছিল এনা পরিবহনের একটি বাস। সিলেট-সুনামগঞ্জ সড়কের গোবিন্দগঞ্জে ভুইগাঁও এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক ঘটনাস্থলে নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে উদ্ধার কাজ চালায় ফায়ার সার্ভিস। এনা পরিবহনের বাস চালকসহ ৫ থেকে ৬ জন যাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে পাঠায় উদ্ধারকারী দল

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com