1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  5. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  6. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

মাধবপুরে ৩২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেটের সময়: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১৬৬ ভিউ

মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩২ কেজি গাঁজাসহ মো. শামীম মিয়া (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের দক্ষিণ সুরমা এনায়েতপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত শামীম মিয়া দক্ষিণ সুরমা এনায়েতপুর গ্রামের রঙ্গু মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানাধীন তেলিয়াপাড়া (হরষপুর) পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জামাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল দক্ষিণ সুরমা এনায়েতপুর গ্রামে অভিযান পরিচালনা করে।এ সময় ৩২ কেজি গাঁজাসহ শামীম মিয়াকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মোরশেদ খান জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com