সিলেট প্রতিনিধি : সিলেটের দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে প্রায় ১৯ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় জিরা ও ফুচকাসহ মোহাম্মদ আবুবক্কর সিদ্দিক (৩৬) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত মোহাম্মদ আবুবক্কর সিদ্দিক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গনকা গ্রামের মোহাম্মদ গোলাম মোস্তফা ছেলে।
পুলিশ জানায়,শনিবার (১৭ জানুয়ারী) সকাল ৭টার দিকে দক্ষিণ সুরমা থানার এসআই (নিঃ) অমিত সাহা সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ দক্ষিণ সুরমা থানাধীন দাউদপুর বাইপাস রোড সংলগ্ন সাউথ সুরমা ফিলিং স্টেশনের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান পরিচালনা করেন। অভিযানে একটি টাটা কোম্পানির ট্রাক তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ জিরা ও ফুচকা উদ্ধার করা হয়।
জব্দকৃত ট্রাকটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ট-২৪-৪২৫৭। ট্রাকটি থেকে ১০২ প্যাকেট ভারতীয় জিরা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৩০ হাজার টাকা।এছাড়াও ৩৬টি প্লাস্টিকের বস্তায় মোট ১ হাজার ৮০০ প্যাকেট ভারতীয় ফুচকা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা।জব্দকৃত মালামালের সর্বমোট মূল্য প্রায় ১৯ লাখ ৮০ হাজার টাকা।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন,এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply