1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
সিলেটে নারীর মরদেহ উদ্ধার - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

সিলেটে নারীর মরদেহ উদ্ধার

  • আপডেটের সময়: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ২০০ ভিউ

সিলেট প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে একটি শিম ক্ষেত থেকে লেচু বেগম (৬৫) নামে এক এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৭ জানুয়ারী) দুপুর ২টার দিকে হোসেনপুর গ্রামের বাবুল তালুকদারের শিম ক্ষেত থেকে লেচু বেগমের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত লেচু বেগম বিশ্বনাথ থানার খাজাঞ্চি ইউনিয়নের রহিমপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত আবদুল লতিফের মেয়ে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, স্বামীর মৃত্যুর পর থেকে লেচু বেগম বাবার বাড়িতে বসবাস করতেন।সরল স্বভাবের এই নারী অন্যের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করতেন।শনিবার সকাল ৮টার দিকে তিনি চা-নাস্তা খেয়ে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন।পরে দুপুর ২টার দিকে বাড়ির কাছেই হোসেনপুর গ্রামের একটি শিম ক্ষেতে তাঁর মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বিশ্বনাথ থানার উপ-পরিদর্শক (এসআই) অনীক বড়ুয়া জানান,মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com