1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
মাধবপুরে ৪৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

মাধবপুরে ৪৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেটের সময়: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১৫৪ ভিউ

মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে পুলিশের বিশেষ অভিযানে ৪৬ কেজি গাঁজাসহ মুক্তার হোসেন (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত মুক্তার হোসেন উপজেলার চৌমুহনী ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের শহীদ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, রোববার (১৮ জানুয়ারী) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার এসআই মো: শাহনূর ইসলাম এর নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার চৌমুহনী ইউনিয়নের বরুড়া সড়ক (বুড্ডা) এলাকায় অভিযান চালিয়ে ৪৬ কেজি গাঁজাসহ মুক্তার হোসেনকে গ্রেফতার করেন।

বিষয়টি নিশ্চিত করে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব মোর্শেদ খান জানান,এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com