সিলেট প্রতিনিধি: সিলেট মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১৮২ পিস ভারতীয় কম্বলসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন-বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার গোবিন্দপুর এলাকার মৃত হরিহর সাহার ছেলে বলরাম সাহা (৫৪) ও ভোলা জেলার চরফ্যাশন থানার মাদ্রাজ এলাকার মৃত আমির হোসেন হাওলাদারের ছেলে আলী রাজ (৫৪)।
সোমবার (১৯ জানুয়ারী) সকাল ৬টার দিকে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম শাহপরাণ (রহঃ) থানাধীন সুরমা গেইট থেকে মুরাদপুরগামী সড়কের সিলেট ক্যান্টনমেন্টের প্রত্যাশা গেইট সংলগ্ন সামনের পাকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করে।এ সময় ১৮২ পিস বিভিন্ন কোম্পানির বড় ও ছোট সাইজের ভারতীয় কম্বলসহ দুইজনকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে,জব্দকৃত ভারতীয় কম্বলগুলোর আনুমানিক বাজার মূল্য ৬ লাখ ৭৪ হাজার টাকা ।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন,এ ঘটনায় শাহপরাণ (রহঃ) থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply