1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
বানিয়াচংয়ে অটো–লরি সংঘর্ষে নবীগঞ্জের যুবক নি'হত, আহত ৪ - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে অটো–লরি সংঘর্ষে নবীগঞ্জের যুবক নি’হত, আহত ৪

  • আপডেটের সময়: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ২৫৩ ভিউ
{"data":{"activityName":"","alias":"","appversion":"0.0.1","editType":"image_edit","exportType":"image_export","filterId":"","imageEffectId":"","os":"android","pictureId":"7ef02bbc2209418582d51669eadb3065","playId":"","product":"lv","infoStickerId":"","stickerId":""},"source_type":"vicut","tiktok_developers_3p_anchor_params":"{"source_type":"vicut","client_key":"aw889s25wozf8s7e","picture_template_id":"","capability_name":"retouch_edit_tool"}"}

স্টাফ রিপোর্টার।। হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় অটো ও লরির মুখোমুখি সংঘর্ষে আলাউদ্দিন মিয়া (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি নবীগঞ্জ উপজেলার কালাভরপুর গ্রামের কদর আলীর ছেলে। এ ঘটনায় আরও অন্তত চারজন আহত হয়েছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোর প্রায় ৫টার দিকে বানিয়াচং উপজেলার খায়ারটেকা এলাকার শুটকিব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, একটি অটোর সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি লরির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই অটোটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় অটোতে থাকা আলাউদ্দিন মিয়াসহ চার থেকে পাঁচজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলাউদ্দিন মিয়াকে মৃত ঘোষণা করেন। এদিকে দুর্ঘটনায় আহত অন্যদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল ও সিলেটের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বানিয়াচং থানা পুলিশ।

 

দৈনিক ইনাতগঞ্জ বার্তা/ ইকবাল 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com