1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

সিলেটে বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য আটক

  • আপডেটের সময়: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১৮০ ভিউ

সিলেট প্রতিনিধি: বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় ১ কোটি ৯ লক্ষ ৩০ হাজার ২৪০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল আটক করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (২০ জানুয়ারী) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর আওতাধীন বাংলাবাজার, বিছনাকান্দি, সংগ্রাম, পান্থুমাই, প্রতাপপুর ও তামাবিল বিওপি এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়।অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা কম্বল, পেঁয়াজ, কমলা, বিভিন্ন প্রকার মেডিসিন, চকলেট, সাবান, মেহেদী এবং বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ, রসুন ও সুপারি আটক করা হয়।

এছাড়াও ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল সেনাবাহিনীর সহায়তায় সিলেট নগরীর হুমায়ুন রশিদ চত্বর এলাকায় অভিযান পরিচালনা করে।এ সময় একটি ট্রাকে অভিনব কৌশলে বালুর নিচে লুকিয়ে পরিবহনকালে বিপুল পরিমাণ জিরা জব্দ করা হয়।

বিজিবি জানিয়েছে,আটককৃত সকল চোরাচালানী মালামালের সর্বমোট সিজার মূল্য ১ কোটি ৯ লাখ ৩০ হাজার ২৪০ টাকা।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ নাজমুল হক বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে।এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব চোরাচালানী মালামাল আটক করা হয়েছে।আটককৃত মালামালের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com