সিলেট প্রতিনিধি : সিলেট জেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুটি এয়ারগান ও ১৭৫টি এয়ারগানের গুলি উদ্ধার করেছে র্যাব-৯।
র্যাব সূত্রে জানা যায়, মঙ্গলবার (২০ জানুয়ারী) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলার বিয়ানীবাজার থানার মুড়িয়া এলাকায় একটি গাছবাগানে অভিযান চালানো হয়।অভিযানকালে ঝোপের ভেতর থেকে একটি এয়ারগান এবং একটি কৌটায় রাখা ১৭৫টি এয়ারগানের গুলি উদ্ধার করা হয়।তবে অভিযানের সময় কাউকে আটক করা যায়নি।
অন্যদিকে, আরেকটি অভিযানে র্যাব-৯ সদর কোম্পানি ও বাংলাদেশ সেনাবাহিনীর ২৭ বীর-এর একটি যৌথ দল বুধবার (২১ জানুয়ারী) রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটে সিলেট জেলার জৈন্তাপুর থানার চিকনাগুল ইউনিয়নের উমনপুর এলাকার একটি বাঁশঝাড়ে অভিযান চালায়।সেখানে পরিত্যক্ত অবস্থায় আরও একটি এয়ারগান উদ্ধার করা হয়।এ ক্ষেত্রেও সংশ্লিষ্ট কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে র্যাব।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান,পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত দুটি এয়ারগান ও ১৭৫টি গুলি জিডিমূলে সিলেট জেলার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছ।
এ ছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯, সিলেট এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply