স্টাফ রিপোর্টার।। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মান্দারকান্দি গ্রামের শ্রীনিবাস মালাকারের বাড়িতে সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র উদ্যোগে শিক্ষাবীমার মৃত্যুদাবী পূরণ উপলক্ষে চেক হস্তান্তর ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি শনিবার (২৪ জানুয়ারি) সকালে আয়োজিত হয়। সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র নবীগঞ্জ ব্রাঞ্চের এফএ পরিমল মালাকারের সভাপতিত্বে এবং এফএ ভুবন মালাকারের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মো. রফিকুল ইসলাম।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ আব্দুল আউয়াল (টুটুল)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিট ম্যানেজার মো. সিরাজুল আলম, ইউনিট ম্যানেজার লাবিবা নূর (স্বপ্না) এবং নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল। অনুষ্ঠানে গ্রাহকের প্রয়াত নমিনীর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং শিক্ষাবীমার গ্রাহক জমশেদ আলীর হাতে চেক হস্তান্তর করা হয়। জানা যায়, সংশ্লিষ্ট গ্রাহক মাত্র তিনটি কিস্তি পরিশোধ করার পর নমিনী মৃত্যুবরণ করেন। বীমা চুক্তির শর্ত অনুযায়ী তার সন্তানের শিক্ষাবীমার সম্পূর্ণ দাবী যথাযথভাবে পরিশোধ করা হয়।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন মো. আব্দুল আহাদ এবং গীতা পাঠ করেন সভার সভাপতি পরিমল মালাকার। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক প্রধান শিক্ষক কামরুজ্জামান, মিলনগঞ্জ বাজার সমিতির সভাপতি বুলবুল আহমদ, রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হুসনেরা বেগম, সাবেক মহিলা মেম্বার রোকেয়া বেগম প্রমুখ।
এ সময় শিক্ষাবীমার দাবীদার পরিবারের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন বীমাগ্রাহক জমশেদ আলী। তিনি সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “কঠিন সময়ে প্রতিষ্ঠানটি আমার পরিবারের পাশে দাঁড়িয়ে আমাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করেছে।
প্রধান বক্তা তার বক্তব্যে বলেন, সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি সবসময় গ্রাহকের পাশে থেকে সময়মতো বীমা দাবী পরিশোধে অঙ্গীকারবদ্ধ এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখবে।
দৈনিক ইনাতগঞ্জ বার্তা/ ইকবাল
Leave a Reply