সিলেট প্রতিনিধি : সিলেট নগরীর এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের ১২২ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার (২৩ জানুয়ারী) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) শেখ মো. মিজানুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা চা-বাগানের স্বপ্নকলিস্থ কল্যান বাউরীর বসতঘরে এ অভিযান পরিচালনা করেন।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা কৌশলে বসতঘর থেকে পালিয়ে যায়।পরে বসতঘরে তল্লাশি চালিয়ে ১২২ বোতল বিদেশি মদ জব্দ করা হয় বলে জানায় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারের আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।
Leave a Reply