1. 3rk_e0e538db7103@3rkshell.invalid : 3rk_e0e538db7103 :
  2. admin@inathganjbarta.com : inathganjbarta :
  3. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  4. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  5. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  6. testadmin@test.invalid : Test Admin :
  7. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  8. wp_admin_b307db@local.host : wp_admin_b307db :
  9. icomsium0@gmail.com : wp_service_286569 :
  10. icomsium190@gmail.com : wp_service_2d83db :
  11. wp_service_489f97@service.localhost : wp_service_489f97 :
  12. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  13. wrtcloud10@gmail.com : wp_service_6e585d :
  14. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

অনুমতি ছাড়া কৃষিজমি থেকে মাটি কাটায় নবীগঞ্জে ৫০ হাজার টাকা জরিমানা

  • আপডেটের সময়: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১৯৭ ভিউ

ইকবাল হোসেন তালুকদারঃ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অনুমতি ছাড়াই কৃষিজমি থেকে মাটি কেটে পুকুর খননের অভিযোগে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) বিকাল ৪টার দিকে নবীগঞ্জ উপজেলার কারখানা মৌজার বোয়ালজুর গ্রামে এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানে দেখা যায়, শাহীন মিয়ার মালিকানাধীন ধানী কৃষিজমিতে এক্সেভেটর দিয়ে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে। এতে কৃষিজমির শ্রেণি পরিবর্তনের অপচেষ্টা করা হচ্ছিল।

অভিযানকালে খুর্শেদ মিয়ার ছেলে অভিযুক্ত সবুর মিয়া দোষ স্বীকার করেন। পরে তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৭(ক) ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম। উপজেলা প্রশাসন জানায়, কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। ভবিষ্যতেও অবৈধভাবে মাটি কাটা ও জমির শ্রেণি পরিবর্তনের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com