1. 3rk_e0e538db7103@3rkshell.invalid : 3rk_e0e538db7103 :
  2. admin@inathganjbarta.com : inathganjbarta :
  3. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  4. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  5. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  6. testadmin@test.invalid : Test Admin :
  7. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  8. wp_admin_b307db@local.host : wp_admin_b307db :
  9. icomsium0@gmail.com : wp_service_286569 :
  10. icomsium190@gmail.com : wp_service_2d83db :
  11. wp_service_489f97@service.localhost : wp_service_489f97 :
  12. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  13. wrtcloud10@gmail.com : wp_service_6e585d :
  14. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

সিলেটে ১ কোটি ৩০ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক

  • আপডেটের সময়: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ২৮৫ ভিউ

সিলেট প্রতিনিধি : সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

বিজিবি জানায়, শনিবার (২৪ জানুয়ারী) ও রোববার (২৫ জানুয়ারী) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন সংগ্রাম, ডিবির হাওর বিশেষ ক্যাম্প, বিছনাকান্দি, প্রতাপপুর, তামাবিল, দমদমিয়া, কালাইরাগ ও বাংলাবাজার বিওপি এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ভারতীয় গরু ও মহিষ, শাড়ি, কমলা,চিনি, সনপাপড়ি, জিরা, বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী,কম্বল, চকলেট, জুস ও সিনকারা সিরাপ জব্দ করা হয়।এছাড়া বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছও আটক করা হয়।

এছাড়াও ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল গোয়াইনঘাট সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় শীতের কম্বল, সাবান, নিভিয়া সফট ক্রিম, সানসিল্ক শ্যাম্পু, পন্ডস ফেসওয়াশ, শাড়ি, বডি লোশন,অলিভ অয়েল, চকলেট, সনপাপড়ি ও সিগারেট জব্দ করে।

বিজিবি জানিয়েছে, আটককৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন(৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ নাজমুল হক বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।এরই ধারাবাহিকতায় এসব অভিযান পরিচালনা করে চোরাচালানি মালামাল আটক করা হয়েছে।আটককৃত চোরাচালানী মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com