মাসুদ শিকদারঃ আসন্ন ত্রাদোশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ–বাহুবল) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ও ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত রিকশা প্রতীকের প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরীর নির্বাচনী জনসভা আগামীকাল ২৭ জানুয়ারি উপস্থিত হবেন আল্লামা মামুনুল হক। জনসভাটি শনিবার সকাল ১০টায় নবীগঞ্জ উপজেলার জে কে স্কুল মাঠে আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন মাওলানা আব্দুল হালিম ও মাওলানা তোফাজ্জল হুসাইন মির্জাসহ সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। এছাড়াও বক্তব্য রাখবেন কাজী মুখলেছুর রহমান, জনাব শাহজাহান আলী, মাওলানা ছহিন আহমাদ নূরী, শেখ কামাল ও মাওলানা ফয়জুল ইসলাম। সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ খেলাফত মজলিস হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল্লাহ আকিলপুরী। আসন্ন নির্বাচনে রিকশা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে সর্বস্তরের জনগণের কাছে ভোট ও গনভোট এর হ্যাঁ এর পক্ষে প্রচারণায় অংশগ্রহন করবেন তিনি।
Leave a Reply