মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ২৪ কেজি গাঁজাসহ নারী-পুরুষসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯।
সোমবার (২৬ জানুয়ারী) সকালে মাধবপুর থানাধীন পুরাতন বাসস্ট্যান্ড এলাকার পূর্ব পাশে পাকা সড়ক এলাকা থেকে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটকৃতরা হলেন-ঢাকার মিরপুর থানার কল্যাণপুর এলাকার বাসিন্দা সোহেল রানা শাহীন (৩২) এবং মাদারীপুরের কালকিনী থানার ডাসার এলাকার নাজমিন আক্তার (২৬)।
র্যাব-৯ জানায়, সোমবার সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুরাতন বাসস্ট্যান্ড এলাকার পূর্ব পাশে পাকা সড়ক এলাকায় অভিযান পরিচালনা করা হয়।অভিযানে পালানোর চেষ্টাকালে দুজনকে আটক করা হয়।আটকের পর তল্লাশি চালিয়ে তাদের হেফাজতে থাকা একটি সাদা প্লাস্টিকের বস্তা ও একটি লাল রঙের ট্রলির ভেতর থেকে নীল পলিথিনে মোড়ানো ২০টি এবং খাকি রঙের স্কচ টেপে মোড়ানো আরও ২টি গাঁজার পোটলা উদ্ধার করা হয়।উদ্ধারকৃত গাঁজার মোট ওজন ২৪ কেজি বলেও জানায় র্যাব।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়,তারা দীর্ঘদিন ধরে মাধবপুরের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে হবিগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন,পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটককৃত দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে তাঁদের ও উদ্ধারকৃত গাঁজা মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply