1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের দায়ে ৫ জনকে কারাদণ্ড

  • আপডেটের সময়: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১৮৩ ভিউ

কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ এলাকার ধলাই নদীর রেলওয়ে বাঙ্কার এলাকায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের দায়ে পাঁচজনকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

প্রশাসন সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৭ জানুয়ারী) সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদারের নেতৃত্বে কোম্পানীগঞ্জ থানা পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানকালে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাঁদেরকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড প্রদান করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।এ সময় অভিযানে সংশ্লিষ্ট অন্যান্য আসামিদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন— কাউছার আহমদ (২৫),ইউছুফ আলী (৩০),হোসাইন আহমদ (১৯), মো. জোবায়েল আহমেদ (১৯) এবং শিব্বির আহমেদ (৫০)।তারা সকলেই কোম্পানীগঞ্জ থানার বাসিন্দা।

কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার জানান, প্রাকৃতিক পরিবেশ ও নদী রক্ষায় অবৈধ বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com