1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে টাস্কফোর্সের অভিযানে ১১ জনকে কারাদণ্ড

  • আপডেটের সময়: শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ১৯৬ ভিউ

গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পরিবেশ সংকটাপন্ন এলাকা (ইসিএ) থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে গভীর রাতে অভিযান চালিয়েছে টাস্কফোর্স।অভিযানে অবৈধ বালু উত্তোলন ও ক্রাশার মেশিন পরিচালনার দায়ে ১১ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারী) রাত ১টা থেকে ৩টা পর্যন্ত গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুকের নেতৃত্বে উপজেলা প্রশাসন,বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে জাফলংয়ের জুমপাড় ও বল্লাঘাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে ইসিএ এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও পাথর ভাঙার কাজে ব্যবহৃত ক্রাশার মেশিন পরিচালনার প্রমাণ পাওয়া যায়।এ সময় ঘটনাস্থল থেকে ১১ জনকে আটক করা হয়।পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযানে গোয়াইনঘাট থানার এসআই আব্দুল হান্নান, সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার হারুন অর রশিদসহ পুলিশ ও বিজিবির সদস্যরা অংশ নেন।

অভিযান শেষে গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক বলেন, জাফলংয়ের পরিবেশ রক্ষা ও অবৈধ বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।পরিবেশ সংরক্ষণ আইনের আওতায় নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com