1. 3rk_e0e538db7103@3rkshell.invalid : 3rk_e0e538db7103 :
  2. admin@inathganjbarta.com : inathganjbarta :
  3. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  4. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  5. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  6. testadmin@test.invalid : Test Admin :
  7. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  8. wp_admin_b307db@local.host : wp_admin_b307db :
  9. icomsium0@gmail.com : wp_service_286569 :
  10. icomsium190@gmail.com : wp_service_2d83db :
  11. wp_service_489f97@service.localhost : wp_service_489f97 :
  12. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  13. wrtcloud10@gmail.com : wp_service_6e585d :
  14. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

সিলেটে র‍্যাবের অভিযানে ৮টি ভারতীয় পাওয়ার জেল ও ৮টি ডেটোনেটর উদ্ধার

  • আপডেটের সময়: শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ১৫৭ ভিউ

সিলেট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলায় র‍্যাবের অভিযানে ৮টি ভারতীয় পাওয়ার জেল এবং ৮টি নন-ইলেক্ট্রিক ডেটোনেটর উদ্ধার করা হয়েছে।

র‍্যাব-৯ সূত্র জানায়, বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-৯ এর একটি দল গোয়াইনঘাট থানাধীন পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের সাতাইন এলাকায় অভিযান চালিয়ে বনবিভাগের পরিত্যক্ত একটি বিল্ডিংয়ের সেফটি ট্যাংকের ভেতর থেকে একটি শপিং ব্যাগে রাখা অবস্থায় ৮টি পাওয়ার জেল এবং ৮টি নন-ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়,উদ্ধারকৃত পাওয়ার জেল ও ডেটোনেটর উচ্চমাত্রার বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে,যা নাশকতার কাজে ব্যবহৃত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ বিষয়ে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান,পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত পাওয়ার জেল ও ডেটোনেটর জিডিমূলে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।এ ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্তে র‍্যাবের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

একই সঙ্গে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com