সিলেট প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় শানাজ আহমদ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (৩০ জানুয়ারী) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সরকারি এমসি একাডেমির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শানাজ আহমদ বিশ্বনাথ উপজেলার শ্রীপুর রামপাশা গ্রামের মখন মিয়ার ছেলে।তিনি সিলেট নগরীর একটি পোল্ট্রি ফার্মের গাড়ি চালক ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সিলেট থেকে সহকর্মীদের সঙ্গে দাওয়াতে গোলাপগঞ্জ পৌর এলাকার ফুলবাড়ি পূর্বপাড়া গ্রামে যান শানাজ আহমদ। দাওয়াত শেষে অন্য একজনের মোটরসাইকেল নিয়ে গোলাপগঞ্জ পৌর শহরের উদ্দেশ্যে রওয়ানা হন তিনি।
পথিমধ্যে সরকারি এমসি একাডেমির সামনে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে ডিভাইডারের অপর পাশে পড়ে যান। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে আসা ঢাকা মেট্রো-ট-১৮২৮৬৯ নম্বরের একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।সুরতহাল শেষে মরদেহটি থানায় নেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) অনুপম জানান,নিহতের মরদেহ থানায় রাখা হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
Leave a Reply