1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২০ অপরাহ্ন

কানাইঘাটে র‍্যাবের অভিযানে ২৫টি পাওয়ার জেল ও ২৭টি ডেটোনেটর উদ্ধার

  • আপডেটের সময়: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ২৬৫ ভিউ

কানাইঘাট প্রতিনিধি : সিলেটের কানাইঘাট উপজেলায় র‍্যাব-৯ এর অভিযানে ২৫টি পাওয়ার জেল এবং ২৭টি নন-ইলেক্ট্রিক ডেটোনেটর উদ্ধার করা হয়েছে।

র‍্যাব-৯ সূত্র জানায়, শুক্রবার (৩০ জানুয়ারী) রাতে গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-৯ এর একটি দল কানাইঘাট থানাধীন দিঘীরপাড় ইউনিয়নস্থ কুওরের মাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনের ভেতর থেকে পলিথিন মোড়ানো অবস্থায় এই বিস্ফোরক উদ্ধার করা হয়।এ সময় পলিথিনের ব্যাগ থেকে ২৫টি পাওয়ার জেল এবং ২৭টি ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়,উদ্ধারকৃত পাওয়ার জেল ও ডেটোনেটর উচ্চমাত্রার বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে,যা নাশকতার কাজে ব্যবহৃত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ বিষয়ে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান,পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত পাওয়ার জেল ও ডেটোনেটর জিডিমূলে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।এ ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্তে র‍্যাবের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

একই সঙ্গে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com