সিলেট প্রতিনিধি : সিলেট নগরীর শাহপরাণ (রহঃ) থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৩ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন-সিলেট নগরীর শাহপরাণ (রহঃ) থানার সোনারপাড়া এলাকার মৃত ইলিয়াছ মিয়ার ছেলে হেলিম আহমদ (৪০) ও একই থানার গোলাপবাগ এলাকার মৃত ময়না মিয়ার ছেলে বাবলু (৫২)।
পুলিশ জানায়, শনিবার (৩১ জানুয়ারী) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শাহপরান (রহঃ) থানার এসআই (নিঃ) খন্দকার জাফর ইমাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে শাহপরাণ (রহঃ) থানাধীন শাহজালাল উপশহর ব্লক-এ, ২নং রোড এর সামনের পাঁকা সড়ক থেকে তাঁদেরকে গ্রেফতার করা হয়।এ সময় তাঁদের কাছ থেকে ৩৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় শাহপরাণ (রহঃ) থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply