1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

সিলেটে র‍্যাবের অভিযানে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

  • আপডেটের সময়: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৫ ভিউ

সিলেট প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় র‍্যাব-৯ এর অভিযানে ১টি বিদেশি রিভলবার ও বিস্ফোরক সামগ্রী উদ্ধার করা হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারী) রাত দেড়টায় উপজেলার কলাবাড়ী এলাকা অভিযান চালিয়ে এই অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়।

র‍্যাব -৯ সূত্রে জানা যায়, কোম্পানীগঞ্জ থানাধীন শাহ আরফিন পয়েন্টে অবস্থানকালে রোববার রাত দেড়টায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ এর আভিযানিক দল জানতে পারে উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের কলাবাড়ী এলাকার একটি পরিত্যক্ত বিল্ডিং এর আশপাশে অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক দ্রব্যাদি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এমন সংবাদের ভিত্তিতে র‍্যাব সেখানে অভিযান চালায়।পরে সেখানে পরিত্যক্ত বিল্ডিং এর আশপাশে ব্যাপক তল্লাশী করে একটি শপিং ব্যাগের ভিতর থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশি ৯ মিলিমিটার রিভলভার,৩টি নন ইলেকট্রিক ডেটোনেটর, ১টি সেফটি ফিউজ,৩টি পাওয়ার জেল এবং ৫টি শটগানের কার্তুজ উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, উদ্ধার হওয়া নন-ইলেকট্রিক ডেটোনেটর ও পাওয়ার জেল উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে।তবে অভিযানের সময় এসব আলামতের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

এ বিষয়ে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান,পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক সামগ্রী জিডিমূলে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।এ ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্তে র‍্যাবের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

একই সঙ্গে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com