1. 3rk_e0e538db7103@3rkshell.invalid : 3rk_e0e538db7103 :
  2. admin@inathganjbarta.com : inathganjbarta :
  3. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  4. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  5. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  6. testadmin@test.invalid : Test Admin :
  7. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  8. wp_admin_b307db@local.host : wp_admin_b307db :
  9. icomsium0@gmail.com : wp_service_286569 :
  10. icomsium190@gmail.com : wp_service_2d83db :
  11. wp_service_489f97@service.localhost : wp_service_489f97 :
  12. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  13. wrtcloud10@gmail.com : wp_service_6e585d :
  14. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দেড় লাখ টাকা জরিমানা

  • আপডেটের সময়: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭৭ ভিউ

মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির দায়ে এক ব্যক্তিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের শাহাপুর বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম এমরান বাপ্পী।তিনি বাঘাসুরা ইউনিয়নের সাতপাড়িয়া গ্রামের আবু ইউসুফের ছেলে।

প্রশাসন সূত্রে জানা গেছে, মাধবপুর উপজেলার শাহাপুর বাজার এলাকায় দীর্ঘ দিন ধরে অবৈধভাবে বালি উত্তোলন ও বিক্রি করা হচ্ছিল—এমন সংবাদের ভিত্তিতে দুপুরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলাম।অভিযানকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী অপরাধের সত্যতা পাওয়ায় এমরান বাপ্পীকে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষণিক তা আদায় করা হয়।

অভিযানে কালিকাপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবং ছাতিয়াইন পুলিশ ফাঁড়ির একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।

মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম জানান, অবৈধ বালু উত্তোলনের ফলে পরিবেশের অপূরণীয় ক্ষতি হচ্ছে।পরিবেশ রক্ষা এবং জনস্বার্থে অবৈধ বালু উত্তোলন রোধে প্রশাসনের এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com