সিলেট প্রতিনিধি : সিলেটের বিয়ানীবাজার উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক তরুণ নিহত হয়েছেন।একই দুর্ঘটনায় তার এক বন্ধু গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২ ফেব্রুয়ারী) সকাল আনুমানিক ৭টার দিকে বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের বাগবাড়ী মডেল স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তরুণের নাম বাধন আহমেদ (১৮)।তিনি বিয়ানীবাজার থানার নওয়াখানী গ্রামের বাসিন্দা রুহেল আহমেদের ছেলে। দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তি মাহিন (১৭),যিনি বাধন আহমেদের বন্ধু এবং মোটরসাইকেলের অপর আরোহী ছিলেন।
স্থানীয় সূত্র জানায়,সোমবার সকালে একটি মোটরসাইকেলের সঙ্গে একটি নোহা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।এতে ঘটনাস্থলেই বাধন আহমেদ গুরুতর আহত হন।পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।আহত মাহিনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক।
Leave a Reply