1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

জৈন্তাপুরে প্রশাসনের অভিযানে ২ লাখ ঘনফুট অবৈধ বালু জব্দ

  • আপডেটের সময়: সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৪ ভিউ

জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুরে পরিবেশবিধ্বংসী অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় ২ লাখ ঘনফুট বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন।

জব্দ করা বালু সোমবার (২ ফেব্রুয়ারী) উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত শনিবার (৩১ জানুয়ারী) ও রোববার (১ ফেব্রুয়ারী) জৈন্তাপুর উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেবের নেতৃত্বে জৈন্তাপুর ইউনিয়নের ডুলটিরপাড়, বাওনহাওর, চাতলারপাড় ও শেওলারটুক এলাকায় অভিযান চালানো হয়।গোপন সংবাদের ভিত্তিতে এসব এলাকায় বোমা মেশিন ব্যবহার করে সবুড়ী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও মজুতের তথ্য পেয়ে অভিযান চালায় প্রশাসন।

জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব বলেন, ‌‌পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে বালু জব্দ করা হয়েছে। জব্দ করা বালু আজ সোমবার বিকেল ৫টায় উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।অবৈধ বালু উত্তোলন বন্ধে ওই এলাকায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com