1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
মাধবপুরে ২০ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেফতার - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
জৈন্তাপুরে পরিত্যক্ত অবস্থায় ১টি এয়ারগান উদ্ধার সিলেটে ইয়াবা ও মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীগঞ্জে সিদ্ধান্ত অমান্য করায় বিএনপির ২৫ নেতা বহিষ্কার সিলেটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ নুরুল আমিন গ্রে’ফতার নবীগঞ্জে মানসিক রোগে আক্রান্ত যুবকের আ*ত্মহত্যা হবিগঞ্জ-১ আসনে শেখ সুজাত মিয়াকে ভোট দেওয়ার আহ্বান প্রবাসী সমাজসেবক গোলাম রব্বানীর হবিগঞ্জ-১ এ রেজা-সুজাতের হাড্ডাহাড্ডি লড়াই, সরগরম নির্বাচনী মাঠ মাধবপুরে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ নবীগঞ্জে আওয়ামীলীগ নেতার লোকজনের হামলায় রক্তাক্ত সাংবাদিক পরিবার

মাধবপুরে ২০ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেফতার

  • আপডেটের সময়: বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৮ ভিউ

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় র‍্যাব-৯ এর অভিযানে ২০ কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার চাকলাপুঞ্জি এলাকার কালাচান ঝরার ছেলে রাজেশ ঝরা (২৫) এবং একই এলাকার রামধনী কইরীর ছেলে প্রসেনজিৎ (২৩)।

র‍্যাব সূত্র জানায়, র‍্যাব-৯, সিপিসি-৩,শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল মাধবপুর থানাধীন তেলিয়াপাড়া বাজার এলাকায় অবস্থানকালে মঙ্গলবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, শাহজাহানপুর ইউনিয়নের চা-বাগানের আশপাশের এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

এ সংবাদ পেয়ে র‍্যাব-৯ এর আভিযানিক দলটি রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় জিজ্ঞাসাবাদে জানান, তাদের হেফাজতে গাঁজা রয়েছে।পরবর্তীতে তাদের হেফাজতে থাকা নীল ও খাকি রঙের স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়,তারা পরস্পরের যোগসাজশে হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯) এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন,পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে উদ্ধারকৃত গাঁজাসহ তাঁদেরকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com