1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার

  • আপডেটের সময়: বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭০ ভিউ

সিলেট প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় র‍্যাব-৯ এর বিশেষ অভিযানে ২৩৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে।

র‍্যাব-৯ সূত্র জানায়, বুধবার (৪ ফেব্রুয়ারী) সকাল আনুমানিক ৬টার দিকে র‍্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কোম্পানীগঞ্জ থানাধীন তেলিখাল ইউনিয়নের ডাকাতি বাড়ি এলাকার এরশাদ মিয়ার বাড়ির পাশে থাকা একটি গর্ত থেকে ধানের খড় দিয়ে ঢেকে রাখা ৮টি কাগজের কার্টনের ভেতর থেকে ২৩৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

অভিযানকালে এ ঘটনায় জড়িত কাউকে আটক বা গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানায় র‍্যাব-৯।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯) এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত ভারতীয় মদ কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com