1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
সিলেটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা খুন - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সিলেটে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে জেলের মৃ/ত্যু নবীগঞ্জের মজলিসপুর জামে মসজিদ নির্মাণ ফান্ডের কোটি টাকার উপরে গায়েরের অভিযোগ লন্ডন প্রবাসী ফয়জুল হকের বিরুদ্ধে? বন্ধ রয়েছে নির্মান কাজ! ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ মাধবপুরে মসজিদের নাম পরিবর্তনকে কেন্দ্র করে উত্তেজনা, ১৪৪ ধারা জারি ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ করবে সরকার সংসদ অধিবেশনে দেখে দেখে পড়া এলাউড না : স্পিকার সুনামগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার সিলেটে পুলিশের অভিযানে গ্রেফতার-৪ লাখাইয়ে পুলিশের হাতকড়া নিয়ে পালিয়ে যাওয়া আসা’মী ২৪ ঘণ্টার মধ্যে গ্রে’প্তার এনসিপি ও এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের প্রতিষ্ঠা বার্ষিকী ও ইফতার মাহফিল

সিলেটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা খুন

  • আপডেটের সময়: বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১০ ভিউ

সিলেট প্রতিনিধি : সিলেটের কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধ ও বাথরুমে মাটি ফেলা নিয়ে কথা কাটাকাটির জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা ইসমাইল হোসেন নাবিল (২১) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (৪ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বড়চতুল ইউনিয়নের মুক্তাপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন দিনার।

নিহত ইসমাইল হোসেন নাবিল কানাইঘাট উপজেলার মুক্তাপুর গ্রামের আবুল হারিছের পুত্র।তিনি কানাইঘাট সরকারী কলেজ ছাত্রদলের সদস্য।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে ইসমাইল হোসেন তার বসতঘরের পেছনে মাটি ভরাটের কাজ করার সময় একই বাড়ির জয়নাল আহমদের পুত্র লোকমানের সাথে তার কথা কাটাকাটি হয়।পরে লোকমান ও তার সহযোগীরা ইসমাইল হোসেনের ওপর ছুরিকাঘাত করলে ইসমাইল হোসেন নাবিলও তার মা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আমিনুল ইসলাম বলেন, জমি সংক্রান্ত বিরোধ ও বাথরুমে মাটি ফেলা নিয়ে কথা কাটাকাটির জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। ঘটনার সংবাদে পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসাপতালে পাঠানো হয়ছিলো পরে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন,এ ঘটনায় নিহতর পরিবার থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।আসামীদের গ্রেফতার করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com