1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
হবিগঞ্জ-১ আসনে শেখ সুজাত মিয়াকে ভোট দেওয়ার আহ্বান প্রবাসী সমাজসেবক গোলাম রব্বানীর - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সিলেটে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে জেলের মৃ/ত্যু নবীগঞ্জের মজলিসপুর জামে মসজিদ নির্মাণ ফান্ডের কোটি টাকার উপরে গায়েরের অভিযোগ লন্ডন প্রবাসী ফয়জুল হকের বিরুদ্ধে? বন্ধ রয়েছে নির্মান কাজ! ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ মাধবপুরে মসজিদের নাম পরিবর্তনকে কেন্দ্র করে উত্তেজনা, ১৪৪ ধারা জারি ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ করবে সরকার সংসদ অধিবেশনে দেখে দেখে পড়া এলাউড না : স্পিকার সুনামগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার সিলেটে পুলিশের অভিযানে গ্রেফতার-৪ লাখাইয়ে পুলিশের হাতকড়া নিয়ে পালিয়ে যাওয়া আসা’মী ২৪ ঘণ্টার মধ্যে গ্রে’প্তার এনসিপি ও এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের প্রতিষ্ঠা বার্ষিকী ও ইফতার মাহফিল

হবিগঞ্জ-১ আসনে শেখ সুজাত মিয়াকে ভোট দেওয়ার আহ্বান প্রবাসী সমাজসেবক গোলাম রব্বানীর

  • আপডেটের সময়: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪২৯ ভিউ
{"data":{"activityName":"","alias":"","appversion":"0.0.1","editType":"image_edit","exportType":"image_export","filterId":"","imageEffectId":"","os":"android","pictureId":"764668265c784ecd82375d7043d9baa5","playId":"","product":"lv","infoStickerId":"","stickerId":""},"source_type":"vicut","tiktok_developers_3p_anchor_params":"{"source_type":"vicut","client_key":"aw889s25wozf8s7e","picture_template_id":"","capability_name":"retouch_edit_tool"}"}

স্টাফ রিপোর্টার।। হবিগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী শেখ সুজাত মিয়াকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন প্রবাসী সমাজসেবক গোলাম রব্বানী।

গোলাম রব্বানী বলেন, শেখ সুজাত মিয়া নবীগঞ্জ ও বাহুবল অঞ্চলের একজন প্রবীণ, অভিজ্ঞ ও প্রভাবশালী রাজনীতিবিদ। দীর্ঘ প্রায় ৪০ বছরের রাজনৈতিক জীবনে তিনি সবসময় সাধারণ মানুষের পাশে থেকে রাজনীতি করে আসছেন।

শেখ সুজাত মিয়া এর আগে দুইবার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৯৬ সালে তিনি মাত্র চার মাস এবং ২০১১ সালের উপনির্বাচনে প্রায় আড়াই বছর সংসদ সদস্য ছিলেন। যদিও সময়কাল কম ছিল, তবে এই সময়ে তিনি এলাকায় একটি শক্তিশালী ব্যক্তিগত সমর্থনভিত্তি গড়ে তুলতে সক্ষম হন।

বর্তমানে তিনি কোনো বড় রাজনৈতিক দলের প্রার্থী না হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। তাঁর দাবি, দলীয় পরিচয়ের চেয়ে তাঁর ব্যক্তি ইমেজ, দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ ও মানুষের সঙ্গে সম্পর্কই তাঁর মূল শক্তি।

২০২২ সালে সিলেট-সুনামগঞ্জসহ হবিগঞ্জ অঞ্চলে ভয়াবহ বন্যার সময় শেখ সুজাত মিয়া নিজ উদ্যোগে দুর্গত মানুষের পাশে দাঁড়ান। তিনি নৌকা ও বোটে করে দুর্গম এলাকায় গিয়ে চাল, ডাল ও শুকনা খাবার বিতরণ করেন এবং অনেক পরিবারকে আর্থিক সহায়তা দেন।

এছাড়া ২০২০-২১ সালের করোনা মহামারীর সময় তিনি কর্মহীন মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেন। পাশাপাশি মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও প্রয়োজনীয় স্বাস্থ্যসামগ্রী বিতরণ করে সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় ভূমিকা রাখেন।

শেখ সুজাত মিয়া ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রেও পরিচিত মুখ। সংসদ সদস্য না থাকাকালীন সময়েও তিনি প্রতি বছর শারদীয় দুর্গাপূজায় বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন এবং ব্যক্তিগত তহবিল থেকে মন্দির ও পূজা উদযাপনে আর্থিক অনুদান দিয়ে থাকেন।

এলাকার মানুষজনের কাছে তিনি একজন ‘সহজলভ্য নেতা’ হিসেবে পরিচিত। স্থানীয় সালিশ-বিচার, অসুস্থতা, বিয়ে-শাদিসহ নানা সামাজিক কাজে তাঁকে নিয়মিত পাশে পাওয়া যায়। ভোটারদের মতে, ফোন দিলেই বা বাড়িতে গেলেই তাঁকে পাওয়া যায়- এমন নেতাই হচ্ছেন শেখ সুজাত মিয়া।

প্রবাসী সমাজসেবক গোলাম রব্বানী বলেন, “শেখ সুজাত মিয়া শুধু নির্বাচনের সময় নয়, বরং বন্যা, করোনা ও ধর্মীয় উৎসবসহ কঠিন সময়ে পদ-পদবি ছাড়াই মানুষের পাশে ছিলেন। তাই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঘোড়া প্রতীকে ভোট দিয়ে তাঁকে জয়যুক্ত করার জন্য আমি সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি।

 

দৈনিক ইনাতগঞ্জ বার্তা/ ইকবাল 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com