1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
নবীগঞ্জে মানসিক রোগে আক্রান্ত যুবকের আ*ত্মহত্যা - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
সিলেটে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে জেলের মৃ/ত্যু নবীগঞ্জের মজলিসপুর জামে মসজিদ নির্মাণ ফান্ডের কোটি টাকার উপরে গায়েরের অভিযোগ লন্ডন প্রবাসী ফয়জুল হকের বিরুদ্ধে? বন্ধ রয়েছে নির্মান কাজ! ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ মাধবপুরে মসজিদের নাম পরিবর্তনকে কেন্দ্র করে উত্তেজনা, ১৪৪ ধারা জারি ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ করবে সরকার সংসদ অধিবেশনে দেখে দেখে পড়া এলাউড না : স্পিকার সুনামগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার সিলেটে পুলিশের অভিযানে গ্রেফতার-৪ লাখাইয়ে পুলিশের হাতকড়া নিয়ে পালিয়ে যাওয়া আসা’মী ২৪ ঘণ্টার মধ্যে গ্রে’প্তার এনসিপি ও এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের প্রতিষ্ঠা বার্ষিকী ও ইফতার মাহফিল

নবীগঞ্জে মানসিক রোগে আক্রান্ত যুবকের আ*ত্মহত্যা

  • আপডেটের সময়: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৯২ ভিউ

নবীগঞ্জ প্রতিনিধি।। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের মাধবপুর গ্রামে টিটু দাস (২৫) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) ভোরে নিজ ঘরের ভেতরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন টিটু দাস। পরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসেন।

নিহত টিটু দাস মৃত নরেশ দাসের ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, টিটু দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন।

খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত হন এবং বিষয়টি নবীগঞ্জ থানাকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেয়।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণের প্রস্তুতি চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

দৈনিক ইনাতগঞ্জ বার্তা/ ইকবাল 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com