1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ নুরুল আমিন গ্রে'ফতার - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সিলেটে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে জেলের মৃ/ত্যু নবীগঞ্জের মজলিসপুর জামে মসজিদ নির্মাণ ফান্ডের কোটি টাকার উপরে গায়েরের অভিযোগ লন্ডন প্রবাসী ফয়জুল হকের বিরুদ্ধে? বন্ধ রয়েছে নির্মান কাজ! ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ মাধবপুরে মসজিদের নাম পরিবর্তনকে কেন্দ্র করে উত্তেজনা, ১৪৪ ধারা জারি ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ করবে সরকার সংসদ অধিবেশনে দেখে দেখে পড়া এলাউড না : স্পিকার সুনামগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার সিলেটে পুলিশের অভিযানে গ্রেফতার-৪ লাখাইয়ে পুলিশের হাতকড়া নিয়ে পালিয়ে যাওয়া আসা’মী ২৪ ঘণ্টার মধ্যে গ্রে’প্তার এনসিপি ও এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের প্রতিষ্ঠা বার্ষিকী ও ইফতার মাহফিল

নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ নুরুল আমিন গ্রে’ফতার

  • আপডেটের সময়: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৬০ ভিউ

নবীগঞ্জ প্রতিনিধি।। গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর নবীগঞ্জ ক্যাম্পের একটি বিশেষ টিম হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ১৬ হাজার ৯শ টাকা উদ্ধার করেছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) গভীর রাতে নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুর গ্রামে অভিযান চালিয়ে ইয়াবা ব্যবসায়ী নুরুল আমিন (৪০) এর নিজ বাসা থেকে এসব উদ্ধার করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নুরুল আমিন ওই এলাকায় মাদক কারবারে জড়িত ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে তার বাড়িতে অভিযান পরিচালনা করে আলামতসহ তাকে আটক করা হয়।

পরবর্তীতে আটককৃত ইয়াবা ট্যাবলেট, নগদ অর্থ ও অভিযুক্ত ব্যক্তিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নবীগঞ্জ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়রা জানান, মাদক নির্মূলে সেনাবাহিনীর এমন অভিযান এলাকায় স্বস্তি ফিরিয়েছে। তারা নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানান।

 

দৈনিক ইনাতগঞ্জ বার্তা

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com