1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
সিলেটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
জৈন্তাপুরে পরিত্যক্ত অবস্থায় ১টি এয়ারগান উদ্ধার সিলেটে ইয়াবা ও মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীগঞ্জে সিদ্ধান্ত অমান্য করায় বিএনপির ২৫ নেতা বহিষ্কার সিলেটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ নুরুল আমিন গ্রে’ফতার নবীগঞ্জে মানসিক রোগে আক্রান্ত যুবকের আ*ত্মহত্যা হবিগঞ্জ-১ আসনে শেখ সুজাত মিয়াকে ভোট দেওয়ার আহ্বান প্রবাসী সমাজসেবক গোলাম রব্বানীর হবিগঞ্জ-১ এ রেজা-সুজাতের হাড্ডাহাড্ডি লড়াই, সরগরম নির্বাচনী মাঠ মাধবপুরে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ নবীগঞ্জে আওয়ামীলীগ নেতার লোকজনের হামলায় রক্তাক্ত সাংবাদিক পরিবার

সিলেটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

  • আপডেটের সময়: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৫ ভিউ

সিলেট প্রতিনিধি:সিলেটের ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় মাসুম আহমদ (২১) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

নিহত মাসুম ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের দুরাজপুর গ্রামের হিরন মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) রাতে ঢাকা-সিলেট মহাসড়কে ওসমানীনগরের তালেরতল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার তাজপুর বাজার থেকে গোয়ালাবাজার যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কের তালেরতলে একজন পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মাসুমের মৃত্যু হয়।দুর্ঘটনার খবর পেয়ে ওসমানীনগর থানা ও শেরপুর হাইওয়ে থানার পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল হাসান ভূঁইয়া।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com