1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  5. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  6. icomsium0@gmail.com : wp_service_286569 :
  7. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  8. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

সিলেটে ইয়াবা ও মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেটের সময়: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৮ ভিউ

সিলেট প্রতিনিধি : সিলেটের দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে ২৯ পিস ইয়াবা ও ৪০ লিটার চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন-সিলেট জেলার দক্ষিণ সুরমা থানার ভার্থখলা এলাকার মৃত বিশ্বনাথ লালের ছেলে সাগর লাল (২৮) ও সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার দরগাপাশা এলাকার মৃত প্রাণকৃষ্ণ কুড়ীর ছেলে গোবিন্দ কুড়ী (৫৪)।

পুলিশ জানায়, শুক্রবার (৬ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমা থানার এসআই (নি:) অমিত সাহা সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে দক্ষিণ সুরমা থানাধীন ভার্থখলা এলাকা থেকে তাঁদেরকে গ্রেফতার করা হয়।এ সময় তাঁদের কাছ থেকে ২৯ পিস ইয়াবা ট্যাবলেট, ৪০ লিটার চোলাই মদ ও মাদক বিক্রির নগদ ১৪ হাজার ৬৪০ টাকা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com