1. 3rk_e0e538db7103@3rkshell.invalid : 3rk_e0e538db7103 :
  2. admin@inathganjbarta.com : inathganjbarta :
  3. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  4. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  5. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  6. testadmin@test.invalid : Test Admin :
  7. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  8. wp_admin_b307db@local.host : wp_admin_b307db :
  9. icomsium0@gmail.com : wp_service_286569 :
  10. icomsium190@gmail.com : wp_service_2d83db :
  11. wp_service_489f97@service.localhost : wp_service_489f97 :
  12. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  13. wrtcloud10@gmail.com : wp_service_6e585d :
  14. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

জৈন্তাপুরে পরিত্যক্ত অবস্থায় ১টি এয়ারগান উদ্ধার

  • আপডেটের সময়: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬২ ভিউ

জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল এলাকা থেকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯) ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে একটি এয়ারগান উদ্ধার করা হয়েছে।

র‍্যাব সূত্রে জানা যায়, শুক্রবার (৬ ফেব্রুয়ারী) রাতে র‍্যাব-৯ সদর কোম্পানি, সিলেট এবং সেনাবাহিনীর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে জৈন্তাপুর থানাধীন চিকনাগুল এলাকার একটি জঙ্গলের আশপাশে একটি এয়ারগান পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ২টা ২০ মিনিটে যৌথ আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক তল্লাশি চালায়। এ সময় জঙ্গলের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি এয়ারগান উদ্ধার করা হয়।তবে অভিযানের সময় এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কাউকে শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধার করা এয়ারগানটি সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে সিলেট জেলার জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

একই সঙ্গে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com