1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  5. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  6. icomsium0@gmail.com : wp_service_286569 :
  7. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  8. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ

  • আপডেটের সময়: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০১ ভিউ

সিলেট প্রতিনিধি : সিলেট নগরীর এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে একটি সিএনজি চালিত অটোরিকশাসহ ৭০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, শনিবার (৭ ফেব্রুয়ারী) রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিরস্ত্র) শেখ মো. মিজানুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এয়ারপোর্ট থানাধীন চৌকিদেখী এলাকায় ‘আমানা’ নামীয় দোকানের সামনে চেকপোস্ট পরিচালনা করছিলেন।

এ সময় একটি সিএনজি চালিত অটোরিকশাকে (রেজি. নং সিলেট থ-১১-৭০৪২) থামার সংকেত দিলে চালক ও তার সহযোগীরা চৌকিদেখীস্থ মেসার্স সুরুজ এন্টারপ্রাইজের সামনে গাড়িটি রেখে দ্রুত পালিয়ে যায়।পরবর্তীতে সিএনজি চালিত অটোরিকশাটি তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ৭০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com