চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় র্যাব-৯ এর অভিযানে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
র্যাব-৯ সূত্র জানায়, রোববার (৮ ফেব্রুয়ারী) রাত আনুমানিক ১১টা ৫৫ মিনিটে মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন সাদ্দাম বাজার এলাকার মধু ডোলনা গ্রামের আকাশমনি গাছের বাগানে অভিযান পরিচালনা করে।
এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা কৌশলে পালিয়ে যায়।পরে ওই বাগানে তল্লাশি চালিয়ে একটি কালো রঙের ব্যাগের ভেতর থেকে তিনটি পোটলায় মোড়ানো ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।গাঁজাগুলো নীল রঙের পলিথিনে প্যাকেট করা ছিল এবং খাকি রঙের স্কচ টেপ দিয়ে মোড়ানো অবস্থায় পাওয়া যায়।
র্যাব জানায়, উদ্ধার করা গাঁজার সঙ্গে জড়িত কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।এ ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্ত ও গ্রেফতারের জন্য র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন,পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত গাঁজা চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply